শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের যোগদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান যোগদান করেছেন।

বৃহষ্পতিবার (৯ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলাতে যোগদানের আগমুহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এরআগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং দেবহাটা প্রেসক্লাব ও অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা বিনিময়কালে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমান, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য সুজন ঘোষ, এসএম নাসিরউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য অফিসার মৌসুমি সুলতানা, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম ও রেজাউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান প্রশাসন ক্যাডার (বিসিএস) ৩৪ ব্যাচের অফিসার। তিনি ইতোপূর্বে সাতক্ষীরা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, গোপালগঞ্জে শিক্ষকতা, চাপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার এসিল্যান্ড, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি এবং সর্বশেষ তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করে দেবহাটায় যোগদান করেন।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ