সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পুলিশের অভিযানে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ নাংলায় এ অভিযান চালায় পুলিশ।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, দক্ষিণ নাংলার জনৈক সিয়াম উদ্দীনের আম বাগান সংলগ্ন পুকুর পাড়ে একদল মাদক কারবারি ফেনসিডিলের চালান বেচাকেনা করছে মর্মে খবর পেয়ে এসআই রাজীব মন্ডল, এএসআই জাহিদুর রহমান, কনস্টেবল মোশারফ হোসেন ও মিলন হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বসন্তপুরের আব্দুস সামাদের ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দীন ওরফে হাসা (৩৫) এবং ঘোনাপাড়া গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে খালেক ওরফে জমঘুটো (৪৫) একটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশী করে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীদের আসামী করে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান