শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মেন কেয়ার দলের শিক্ষনীয় সেশন বুট ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: মেনকেয়ার দলের পুরুষদের ন্যায়সঙ্গত আচারণ, অহিংস পিতৃত্ব ও শিশুদের যত্নগ্রহণ সম্পর্কিত শিক্ষনীয় বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা সদর ও নওয়াপড়া ইউনিয়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শত কাপলদের নিয়ে এ ক্যাম্পে ১১টি আলাদা সেশনে বুট ক্যাম্প সম্পন্ন হচ্ছে। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ২শ জন, পারুলিয়া ইউনিয়নে ১৬০ জন, দেবহাটা ইউনিয়নে ১৪০ জন এবং নওয়াপাড়া ইউনিয়নে ১শ জন শিক্ষনীয় সেশনে অংশ নিচ্ছেন। কুলিয়া ইউনিয়নে সুশীলনের সিডিও জোৎস্না বালার পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল। পারুলিয়া ইউনিয়নে ইউনিয়নে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। দেবহাটা ইউনিয়নে সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপনের পরিচালনায় ক্যাম্পে উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সিডিও মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ওবিস্তারিত পড়ুন

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্ম কিশোরীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা