বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার (২৫ ও ২৬ মে) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহনকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ভোট প্রদান ও মতামত দেন। কর্মশালায় দেবহাটা এপি’র ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা সুশীলনের প্রোগাম ম্যানেজার মামুন হোসেন, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোৎন্সা বালা, নিলাদ্রী বিশ্বাস সহ খুলনা ও পাইকগাছা এপি’র টেকনিক্যাল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুবাস মন্ডল।

উল্লেখ্য যে, আগামী ২০২৬ সাল থেকে ৩০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম দেবহাটা উপজেলায় কি কি কাজ করবে তার পরিকল্পনার অংশ হিসাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়