রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় কৌশিক বিশ্বাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর গ্রামের নিমাই বিশ্বাস ওরফে দুঃখির ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৌশিক বিশ্বাসসহ আরও পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের সামনেই একটি পিকআপ (ঢাকা মেট্রো ড- ১১৭০৯৭) শ্যামনগর থেকে গৃহস্থলির মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর কৌশিক বিশ্বাস ও তাদের বন্ধুদের মোটরসাইকেল গুলো ওই পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে কৌশিক বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলটি কাত হয়ে পিকআপের নিচে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক বিশ্বাসের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় সখিপুর ফায়ার সার্ভিসের কিছু উদ্ধারকর্মী তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দূর্ঘটনার সময় কৌশিক বিশ্বাস ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন। কৌশিককে হাসপাতালে নেয়ার সময় সবার মুখ থেকেই মদের গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছালে কৌশিকের মরদেহ হাসপাতালে রেখেই সটকে পড়েন তার সাথে থাকা মদ্যপ বন্ধুরা।

কৌশিক বিশ্বাস সাতক্ষীরার খান মার্কেটে একটি জুয়েলার্সে কারিগর হিসেবে স্বর্ণালঙ্কার তৈরীর কাজ করতেন বলে জানা গেছে। দূর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ