শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার চারকুনীতে বরোপিট খননে সুফল পাওয়ায় কর্মকর্তাদের সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খননকৃত বরোপিট (গৈ) খনন পরবর্তী সফলতা পাওয়ায় উপকারভোগী কৃষক-কৃষানীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা চারকুনী বাজারে স্থানীয় কৃষকদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়ে। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি ও উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ইসমাইল গাজী। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় কৃষক আলতাফ হোসেন। উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারহানা পারভীন মুক্তি, উপ-সহকারী কৃষি অফিসার আহম্মদ সাঈদ ও আলাউর রহমান, স্থানীয় কৃষক-কৃষানীরা।

এসময় বোরো আবাদের লক্ষ্যে বরোপিট খননের মাধ্যমে নোড়া-চারকুনী এলাকার ৪৫১ বিঘা জমি ধান চাষ হয়েছে। উৎপাদিত হয়েছে ৭০৮৮ বস্তা ধান, মোট ১০ হাজার ৬৩২ কেজি ধান। যার বাজার মূল্য ১,৩৬,৮০০০ টাকা। আর ধানের বিচুলী হয়েছে ৬৮৪ কাউন, যার বাজার মূল্য ১০,৫০,৪৮০০ টাকা।

উল্লেখ্য যে, খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় (অর্থায়নে) বোরো আবাদের লক্ষ্যে অপরিকল্পিত ঘেরে পানি নিষ্কাশন নালা (বরো-পিট) খনন কাজ হাতে নেওয়া হয়। যা নোড়া চারকুনি এলাকার ওয়াহেদ মোল্লার ঘের হতে ওমর আলীর ঘের পর্যন্ত ১.২ কিলোমিটার। এর ফলে নোড়া চারকুনি এলাকার মৎস্য ঘেরে প্রায় ৪৫ বছর পরে এবছর নতুন ভাবে বোরো ধান চাষ শুরু হয়। খননের এক বছরের মধ্যে স্থানীয় কৃষক সুফল পেতে শুরু করেছে তারা। এতে খুশি হয়ে খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপ-সহকারী কৃষি অফিসার আহম্মদ সাঈদ ও আলাউর রহমানকে সম্মননা ক্রেস্ট প্রদান করে। এছাড়া পাশ্ববর্তী আরো একটি বরোপিট খনন, কৃষি সেচ মেশিন, জমি চাষ দেওয়া নাঙ্গলের দাবি করেন কৃষকরা। এসময় খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি খুব দ্রুত সময়ের মধ্যে বরোপিট খনন কাজের ঘোষনা দেন সংবর্ধনা অনুষ্ঠানে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন