বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশব্যাপি বিএনপি’র ডাকা অবরোধের প্রথম দিন কলারোয়া ছিলো আ’লীগের দখলে

দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি’র ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিন কলারোয়ায় অবরোধ বিরোধীরা মাঠ দখল করে রেখেছে।

মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি’র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। দিনব্যাপি অবরোধ বিরোধী আ’লীগের দুই অংশের নেতা- কর্মীরা পৌর সদর দখলে রেখেছিলো।

পৌর সদরে আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে উৎসবের আমেজে ছিলো জনজীবন স্বাভাবিক। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি। অবরোধ বিরোধী আ’লীগ নেতা- কর্মীরা বিভিন্ন পয়েন্টে বসে অবৈধ অবরোধকে সমার্থন না করার যৌক্তিকতা তুলে ধরেন।

আ’লীগের দুটি অংশ উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কর্মীরা সকাল- বিকাল পৃথকভাবে খন্ড,খন্ড শান্তি মিছিল করে জনসাধারনকে অবৈধ অবরোধের বিরোধীতা করার আহবান জানান। দেশব্যাপি অবরোধ করে জনগনের কোন কল্যাণ বয়ে আসবে না বলে আগুন সন্ত্রাসী, পুলিশ হত্যাকারী বিএনপি ও জামায়াত দলের কর্মকান্ডের বিরোধীতা করে শান্তি সমাবেশ করেন। সমাবেশে আ’লীগের উভয় অংশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর সদরের বিভিন্ন স্থানে শান্তি,শৃংখলা বজায় রাখতে পুলিশ সদস্যদের তৎপরতা ছিলো জোরদার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়