শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেড় বছরের রেকর্ড ভাঙল গত মাসের মূল্যস্ফীতি

ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। সেই হিসেবে ফেব্রুয়ারিতে দেশে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, একই পণ্য বা সেবা পেতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১০৬ দশমিক ১৭ টাকা ব্যয় করতে হয়েছে।

এর আগে ২০২০ সালের অক্টোবরে দেশের বাজারে মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৬ দশমিক ৪৪ শতাংশে। চলতি বছর জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬০ শতাংশ। ফেব্রুয়ারিতে এই মূল্যস্ফীতি দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্যে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে যা ছিল ৬ দশমিক ১০ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৩০ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্য রয়েছে সরকারের।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। গত বছরের একই মাসে এ হার ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ, যা গত বছরের একই মাসে ছিল ৫ দশমিক ১৭ শতাংশ।

এদিকে শহর ও গ্রামাঞ্চলের মূল্যস্ফীতিতে একধরনের তারতম্য দেখা গেছে। গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে সর্বোচ্চ ৬ দশমিক ৬২ শতাংশ। গত বছরের একই মাসে যা ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ; যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে গত ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে শহরাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ৫ দশমিক ৩০ শতাংশ। গত মাসে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে ৫ দশমিক ৩০ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ৯২ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী