সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুর রহমান।
পাশাপাশি তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ জি ২৪ ডট কম’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় কর্মরত রয়েছেন।
রোববার (১৬ মার্চ) দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার কর্তৃপক্ষ স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আব্দুর রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ‘মাসিক সাহিত্যপাতা’র সম্পাদনা এবং ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দৈনিক কাফেলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৮ সালে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি এবং ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দৈনিক কালের চিত্র পত্রিকায় স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. আব্দুর রহমান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা হতে দাখিল, আলিম এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হতে ফাজিল ও কামিলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন