শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আসন সীমানা পুনর্বিন্যাসের তথ্য চেয়ে ডিসিদের কাছে চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য গত পাঁচ বছরে যেসব প্রশাসনিক এলাকার নতুন বিন্যাস হয়েছে, সেসব তথ্য সংগ্রহ করে আগামী ২০ জুনের মধ্যে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সর্বশেষ ৩০ এপ্রিল ২০১৮ তারিখে প্রকাশিত নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের গেজেটের পর যে সমস্ত প্রশাসনিক এলাকা সৃজন, বিয়োজন ও সংকোচন করা হয়েছে তার তথ্য প্রয়োজন। জরুরি ভিত্তিতে ইসি সচিবালয়ে তা পাঠাতে হবে।

তিনি বলেন, ইসির সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকেই আমরা প্রাথমিক একটা প্রস্তুতি নিয়ে রাখছি। এটা রুটিন ওয়ার্ক। নতুন ইউপি, উপজেলাসহ আসনভিত্তিক তথ্য সংগ্রহ করে রাখা হচ্ছে।

সীমানা পুনর্বিন্যাসের খসড়ায় ইসি অনুমোদন দিলে প্রাথমিক তালিকা প্রকাশ এবং এর উপর দাবি-আপত্তি-সুপারিশ চাওয়া হবে। শুনানির মাধ্যমে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ নির্বাচনী এলাকার নতুন সীমানা চূড়ান্ত হবে এবং তারপর গ্রেজেট প্রকাশ করবে ইসি।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান