রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ পুলিশের এসআই গ্রেফতার!

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কাঁচা রাস্তা থেকে ১.৪৭০ গ্রাম গাঁজা, একটি মোটর সাইকেল সহ এক পুলিশের এস আইসহ ২ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

থানা সূত্রে, ২২ জুন রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আধাইপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কাঁচা রাস্তার উপর এস আই মেহেদী হাসান সহ সংগীয় ফোর্স অবস্হান নেয়। দুইজন আরোহী সহ একটি মোটর সাইকেল আসলে পুলিশ মোটর সাইকেলটি থামাতে সিগ্ন্যাল দিলে, মোটর সাইকেল না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি খাদে পড়ে যায়।
এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে একটি (১৫০ সি.সি.) পালসার মোটর সাইকেল পাটের ব্যাগ সহ আটক করলে,উপস্থিত স্বাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশিতে ব্যাগে পলথিনে মোড়ানো ১.৪৭০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করে।

আসামীরা হলেন রংপুর জেলার পীরগন্জ উপজেলার অনন্তপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে এস আই তৌহিদুর রহমান (৩৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার স্টেডিয়াম পাড়ার আলতাফ হোসেনের ছেলে মিনুর রহমান (৪৭)।
এ বিষয়ে ১নং আসামী মোঃ তৌহিদুর রহমান আরো জানায় যে, সে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই(নিঃ) পদে চাঁদপুর জেলায় কর্মরত থাকালীন অনুমান ৮ মাস পূর্বে বিভিন্ন অপরাধের করনে চাকরি চ্যুত হয়েছে। তিনি বিগত ২০১১-২০১৩ সাল পর্যন্ত বদলগাছী থানায় ও কর্মরত ছিলেন।

এ বিষয়ে এস আই মেহেদী হাসান জানান, আসামীরা তারা উভয়ে পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় অপরাধ করেছে । গোপন সংবাদের ভিত্তিতে সক্রীয় ফোর্স নিয়ে গিয়ে আমরা তাদের আটক করি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মুহাঃ আতিয়ার রহমান বলেন, তৌহিদুল রহমান পুলিশের এস আই পোস্টে চাকুরী করতেন কিন্তু বিগত ৮ মাস আগে বিভিন্ন অপকর্মের কারণে চাকুরীচ্যুত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ