বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর

নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চে অংশ নিতে যাওয়া গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে পরিবহনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও সরকারদলীয় নেতারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শহরতলী ডাল সড়ক এলাকায় গাড়ি তল্লাশি করে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে আহত করা হয়। তারা হলেন, জুয়েল রানা (প্রচার সম্পাদক) নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল, আ. রাজ্জাক (যুগ্ম আহ্বায়ক)লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আনারুল ইসলাম (আহবায়ক) বিলমারিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল, লালপুর উপজেলা, কাবিল (আহ্বায়ক) দুরদুরিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল, লালপুর উপজেলা, ও জহির শেখ (সাবেক সভাপতি) ওয়ালিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল,লালপুর উপজেলা।

এ সময় একটি মাইক্রোবাস পেট্রোল নিক্ষেপ করে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে শহরতলী দিঘাপতিয়া মোড়ে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।
এছাড়া তেবারিয়া ও সৈয়দ মোড়েও বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার জন্য জেলা বিএনপির আহ্বায়ক সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করেন। তবে ক্ষমতাসীন দলের নেতারা হামলার কথা অস্বীকার করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, কারা গাড়িতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
তথ্যসূত্র: মানবজমিন

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ