সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর পেটের ভেতর ইয়াবার প্যাকেট

পটুয়াখালীতে পেটের ভেতরে ইয়াবার চালান পাচারকালে লিপি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোলপ্লাজা থেকে ওই নারীকে আটক করা হয়।

পরে শহরের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভেতরে একাধিক প্যাকেট ইয়াবাসদৃশ বস্তু বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। অভিযান পরিচালনাকালে ওই নারীর কাছ থেকে গণমাধ্যমের একটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ঘটনার সময় বরিশাল থেকে ভাড়াটে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা শরীরে ধারণ করে এক নারী পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছে-এমন তথ্য পুলিশকে নিশ্চিত করে একটি সূত্র। এরপর এডিশনাল এসপির নেতৃত্বে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোলপ্লাজায় অবস্থান নেয়।

পরে এক নারী টোলপ্লাজা অতিক্রম করলে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত লিপি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পুলিশ লিপিকে শহরের একটি ক্লিনিকে নিয়ে পেট এক্স-রে করায়। ওই এক্স-রে রিপোর্টে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। ওই এক্স-রে রিপোর্টে দেখা যায় অন্তত দশটি প্লাস্টিক প্যাকেট রয়েছে ওই নারীর পেটের ভেতর।

অভিযানকালে ওই নারীর কাছ থেকে দৈনিক হক ইনসাফ নামীয় একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। তবে অসঙ্গত কারণে গণমাধ্যমের ওই পরিচয়পত্রে সঠিক নামের বদলে শ্রাবণী আক্তার নাম ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে ওই নারী।

আটককৃত লিপি জানায়, বরিশাল থেকে ইয়াবা ক্রয় করে পটুয়াখালী-বরগুনায় সরবরাহ করেন তিনি। তিনি বরগুনা জেলার গোলবুনিয়া ৬নং বুনিয়ার চরের বাসিন্দা লিটন হাওলাদারের মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা