বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউমার্কেট খুলবে আজ

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে নিউমার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের আলোচনা হয়।

বৈঠক শেষে রাত ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তা হলো :

১. আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা দেবে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।

২. অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

৩. রমনা জোনের ডিসি, এডিসি, নিউমার্কেট থানার ওসির বিরুদ্ধে ফর্মাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

৪. প্রতিটি মার্কেটের কর্মচারীদের আচরণ পরিবর্তনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে মালিক সমিতি।

৫. নারী হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে মালিক সমিতি।

৬. দোকান মালিক কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড নিশ্চিত করা হবে।

৭. অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ প্রশাসন, শিক্ষার্থী, ব্যবসায়ী মালিক সমিতি মিলে সমন্বিত প্রতিনিধি টিম গঠন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী