বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক সমঝোতা করার আহ্বান সিইসির

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেছেন, ‘নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হোন, সমঝোতা করুন এবং সংযত আচরণের মধ্যে দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করুন।’

সোমবার দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। এসময় তিনি সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। পাশাপাশি সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

বিএনপিকে চায়ের নিমন্ত্রণ দিলেন নতুন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে না বলে যদি ঘোষণা দিয়েও থাকে তারপরও আমরা তাদের সাথে বসতে পারি। আমরা আহ্বান জানাবো, আপনারা আসেন, চা খান। আমরা এটুকু তো বলতেই পারি।’

সোমবার দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান নতুন সিইসি।

উল্লেখ্য, রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন নির্বাচন কমিশনকে শপথ বাক্য পাঠ করান। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান