বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কালিয়ায় সর্দি-জ্বর ও গা-ব্যাথা রোগীর সংখ্যা বাড়ছে

দেশে ওমিক্রনের প্রাদূর্ভাব বাড়ার সাথে হাড়কাপানো শীতের সাথে পাল্লা দিয়ে নড়াইলের কালিার গ্রাম গুলোতে ছড়িয়ে পড়েছে সর্দি-জ্বরসহ গা-ব্যাথা। প্রতিদিনই বাড়ছে ওইসব রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে উপজেলার অসংখ্য মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে। জ্বরাক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তারা করোনা পরীক্ষা করতে নারাজ।

আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক।

কালিয়া হাসপাতাল সুত্রে জানা গেছে, দেশে ওমিক্রনের প্রাদূর্ভাব বাড়ার সাথে উপজেলার গ্রাম গুলোতে সর্দি-জ্বর ও গা-ব্যথায় আক্রান্তদের একটি ক্ষুদ্র অংশ হাসপাতালের দ্বারস্থ হচ্ছেন। তাদের মধ্যে বেশীর ভাগই করোনার পরীক্ষা করতে রাজি হচ্ছেন না। তবে গত ১০ দিনে ৪৪ জন রোগীর নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের পরীক্ষা করা হয়েছে তার মধ্যে এক তৃতীয়াংশেরই করোনা শনাক্ত হয়েছে। সর্দি-জ্বরে আক্রান্ত বেশীরভাগ মানুষই স্থানীয় বেসরকারি ক্লিনিক ও পল্লী চিকিৎসকের কাছে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং অল্প সময়ের মধ্যেই তারা সুস্থ্য হয়ে উঠছেন।

উপজেলার কলাবাড়িয়া বাজারের পল্লী চিকিৎসক এসকে মুফিজুর রহমানসহ স্থানীয়রা জানিয়েছে, গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে তারা প্রতিদিনই প্রায় ১০/১৫ জন সর্দি-জ্বর ও গা-ব্যথায় আক্রান্ত নতুন রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আর ওইসব রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্তদের পরিবারের সদস্যরাও পর্যায়ক্রমে অক্রান্ত হচ্ছেন। তবে বেশীর ভাগ রোগীই অল্প সময়ের চিকিৎসায় সুস্থ্য হয়ে যাচ্ছেন। বর্তমানে উপজেলার প্রায় ৬৫ ভাগ পরিবারের কোন না কোন মানুষ সর্দি-জ্বর ও গা-ব্যথায় আক্রান্ত হয়ে পড়েছেন বলে তাদের ধারণা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক উপজেলার গ্রাম গুলোতে সর্দি-জ্বর ও গা-ব্যথা রোগে অক্রান্ত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন,‘সর্দি-জ্বর।আক্রান্তদের মধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তবে বেশীর ভাগ রোগী স্থানীয় ভাবে পল্লী চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। আর অল্প সংখ্যক রোগী হাসপাতালে আসলেও তারা নমুনা পরীক্ষার জন্য রাজি হন না।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের