রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কাশিপুর ইউপির মেম্বর আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের মেম্বর কাজী রওশন কে (৪৫) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ তাকে শনিবার সকালে স্থানীয় এড়েন্দা বাজার এলাকা থেকে আটক করা হয়।
কাজী রওশন সারুলিয়া গ্রামের মৃত কাজী তবিবর রহমানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় মেম্বর কাজী রওশনকে আটক করা হয়েছে।
লোহাগড়া থানার এসআই মাহফুজুল হক ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে এড়েন্দা বাজার এলাকা থেকে তাকে আটক করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রওশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সারুলিয়া গ্রামে বিবাদমান কোন্দলে এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলো কাজী রওশন। সম্প্রতি তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই গ্রামের তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট