বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে স্বামীর স্বীকৃতি না পেয়ে নববধূর বিষপান করে আত্মহত্যা

নড়াইলে স্বামীর স্বীকৃতি না পেয়ে জেসমিন খানম (২৫) স্বামী মনির খাঁনের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার।

বৃহস্পতিবার (২৪ মার্চ) গভীর রাতে জেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের উত্তর মহাজন গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জেসমিন নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের উত্তর মহাজন গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার মেয়ে। ওইদিন সন্ধ্যায় সে বিষপান করলে পরিবারের লোকজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছু সময় পর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন সালমা বেগম অভিযোগ করে বলেন, গত তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে একই গ্রামের রিয়াজ খাঁনের ছেলে মনির খাঁনের সাথে আমার বোন জেসমিন খানম এর বিয়ে হয়। কিন্তুু বিয়ের দুইদিন পর থেকে মনির জেসমিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন কি মনিরের পরিবার ও বিবাহ মেনে নেয় না। আজ স্বামীর স্বীকৃতি না পেয়ে আমার বোনের জীবন দিতে হলো। নিহতের মা সুখমতি বেগম বলেন, ওরা আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে, আমরা গরীব মানুষ বলে কারোর দরজায় গিয়ে ঠাঁই পাই নাই। গৃহবধুর স্বামী মনির খাঁনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওযা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর