শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের বিশ্বখ্যাত সেতারবাদক পন্ডিত রবি শংকর ও নৃত্যশিল্পী উদয় শংকরের বাড়ি এখন ডাকবাংলো বললেই চেনে

নড়াইলের বিশ্বখ্যাত সেতারবাদক পন্ডিত রবি শংকর ও নৃত্যশিল্পী উদয় শংকরের বাড়ি এখন ডাকবাংলো বললেই চেনে। নড়াইলের কালিয়া উপজেলার দূরত্ব ৩০ কিলোমিটার। এই উপজেলা শহরের রামনগর গ্রামেই বিশ্বখ্যাত সেতারবাদক পন্ডিত রবি শংকর এবং ভাই নৃত্যশিল্পী উদয় শংকরের বাড়ি। এ প্রজন্মের অনেকেই জানে না দোতলা ভবনের এই বাড়িটা তাদের ছিল।
কালিয়া আব্দুস সালাম ডিগ্রি কলেজের ছাত্র শীতল রায়, ইব্রাহিম শেখ, ইলিয়াছ মোল্লাসহ অনেকেই বলতে পারেনি ভারত উপমহাদেশের প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবি শংকর তার ভাই নৃত্যশিল্পী উদয় শংকরের বাড়ি কোথায় । অথচ কলেজ চত্বর থেকে ৩০০ গজ দূরে অবস্থিত বাড়িটি।

তবে কালিয়া ডাকবাংলো বললেই যে কেউ সহজেই দেখিয়ে দেবে বাড়িটা। ডাকবাংলোয় এসেই চোখে পড়বে একটি প্রাচীন বাড়ি। বাড়িটির স্থাপত্যশৈলী দেখে সহজেই অনুমান করা নেওয়া যায় কোনো জমিদার বাড়ি ছিল এটা। এ বাড়িটি পন্ডিত রবি শংকর ও উদয় শংকরের বাড়ি। তাদের আদিপুরুষের বাড়ি। দেশ স্বাধীনের পর থেকে বাড়িটাকে ডাকবাংলো হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাড়ির সামনেই ছোট একটি মাঠ। মাঠের চারপাশে পাকা রাস্তা। বাড়িটিকে ঘিরেই গড়ে উঠেছে বাজার, স্কুল,কলেজ, পৌর ভবন, উপজেলা অফিস। এক একর ৭০ শতাংশ জমি নিয়ে পন্ডিত রবি শংকর ও উদয় শংকরের পৈত্রিক ভিটা। স্থানীয়রা বলছেন এর পরিধি আরো বেশি ছিল। ১৯৪৩ সালের পর থেকে এ বাড়িতে কেউ থাকে না। ফলে বেশিরভাগ জমি দখল হয়ে গেছে।

প্রায় শত বছর বয়সি কালিয়ার কালিদাস বিশ্বাস জানান, পন্ডিত রবি শংকর ও উদয় শংকরের পৈত্রিক ভিটা দেখতে মাঝে মধ্যে দেশের নানা জায়গা থেকে লোকজন আসে। কোলকাতা থেকেও কবি সাহি্যিক ও গবেষকরা আসেন। কিন্তু পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। তিনি বলেন,এ বাড়িটাকে প্রত্নতত্ত্ব বিভাগের আ্ওতায় এনে পর্যটনকেন্দ্র নির্মাণের দাবি করেন। তিনি আরো বলেন জাতীয় পার্টির জি এম কাদের পর্যটন মন্ত্রী থাকাকালে কালিয়ার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব পরিদর্শনে আসেন। তখন তিনি এলাকাবাসিকে জানিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধুর বাড়িসহ সমাধিস্থল,সুন্দরবন,চিত্রশিল্পী এস এম সুলতান, চারণ কবি বিজয় সরকার,প্রখ্যাত উপন্যাসিক ড.নিহার রঞ্জন গুপ্ত,জারী সম্রাট মোসলেম উদ্দীন বয়াতীর বাড়ি,পন্ডিত রবি শংকর ও উদয় শংকেরর বাড়ি,বড়দিয়া নৌ-বন্দরকে ঘিরে পর্যটন এলাকা করা হবে। সরকারের একজন মন্ত্রীর এ আশ্বাস আজও পূরণ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…