শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জানালার গ্রীল কেটে স্বর্ণ ও টাকার চুরির অভিযোগ

নড়াইলে দোতলার জানালার গ্রীল কেটে ৩ ভরি স্বর্ণ ও দশ হাজার টাকার চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে গতরাতে নড়াইলে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পিপি এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারী
নেত্রী মেয়র প্রার্থী আনজুমানা বেগমের বসতবাড়ির দোতলায় এ চুরি হয়েছে।
উল্লেখ্য কিছুদিন আগে করোনায় এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের মুত্যূ হয়। তারপর থেকে স্ত্রী আনজুমানারা বেগম বাড়িতে একাজের মেয়ে কাজলকে নিয়ে বসবাস
করতেন। আগামী ডিসেম্বরে নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য গত ৫ দিন আগে ঢাকায় গিয়েছেন। বিধায় কাজের মেয়ে কাজল
প্রতিদিনের ন্যায় নিচতলার এক ভাড়াটিয়ার মেয়েকে নিয়ে দোতলায় রাত্রি যাপন করেন।
কাজল জানায়,গতরাত ৮টার দিকে সকল রুমের জানালার থাই গ্লাস আটকিয়ে পাশের রুমে শুয়ে টিভি দেখতে দেখতে রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়ে সকাল ৬ টায় উঠে দেখি ওই রুমের ভীতর থেকে ছিটকানি দেওয়া। পরে নিচে লোকজন ডেকে বাহির দিয়ে দেখি জানালার ছিক ভাঙ্গা।
সরেজমিনে যেয়ে দেখা যায় পুলিশের এস আই রনজিত, কয়েকজন সিপাহীসহ একটা শিশুকে ভাঙ্গা জানালা দিয়ে ঢুকিয়ে ছিটকানি খুলে ভীতরে প্রবেশ করে আলমারি ভাঙ্গা ও কাপড়গুলো এলোমেলো পড়ে আছে।
এ বিষয়ে আনজুমানারা বেগম মোবাইল ফোনে বলেন,আলমারির ভীতর নগদ দশ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা ছিলো যা এখন আর পাওয়া যাচ্ছেনা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার