শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে তিন কিলোমিটার সড়কে ব্যতিক্রমী ও নান্দনিক পথচিত্র অংকনের আয়োজন

নড়াইল শহরে ব্যতিক্রমী ও নান্দনিক ৩ কিলোমিটার পথচিত্র অংকনের কাজ শুরু হবে শনিবার (১৯ ফেব্রুয়ারী)। সন্ধ্যা থেকে এ পথচিত্রের কাজ শুরু হবে। এ কর্মযজ্ঞকে সফল করতে চলছে প্রচার প্রচারণা।

জেলা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুন্ডুর নেতৃত্বে সাংস্কৃতিক কর্মীরা জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে শহরের কুরিরডোব মাঠ প্রাঙ্গন পর্যন্ত ৩ কিলোমিটার এক পদযাত্রা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, পথচিত্র বাস্তবায়ন কমিটি, নড়াইলের উদ্যোগে এবং জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিরডোব মাঠ পর্যন্ত এ পথচিত্র অংকন করা হবে। সন্ধ্যা ৬টা থেকে পরদিন রোববার ভোর ৬টা পর্যন্ত তিন শতাধিক ভলেন্টিয়ার ও চিত্রশিল্পী ১১টি সেক্টরে বিভক্ত হয়ে এ কাজ সম্পন্ন করবেন।

এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদী বৈরাগী বলেন, পথচিত্রে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়গান্তক ঘটনা, সরকারের বিভিন্ন উন্নয়ন যেমন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি ট্যানেল,পদ্মা সেতু, মেট্রো রেল, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা ইত্যাদি স্থান পাবে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এবং পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ রবিউল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, পথচিত্র সফল করতে সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। এজন্য প্রায় ৪ হাজার লিটার রং-এর প্রয়োজন ছিল, যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ রং-এর ব্যবস্থা করে দিয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। সারা বাংলাদেশে এ ধরণের পথচিত্র এই প্রথম বলে মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী