সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মহিলাকে মারপিট, থানায় অভিযোগ

নড়াইলের কুন্দসি মালোপাড়া গ্রামের রাধারানী ৪৫/ নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও রাধারানীর সাথে কথা বলে জানা যায়, কুন্দসি মালোপাড়া গ্রামের মাদক সেবনকারী চিরঞ্জিত ওরফে বান্টি (১৯) পিং মৃত রনজিত বিশ্বাস, রাধারানী কে গত ১২/৮/২০২০ রাত আনুমান ৮ টার দিকে মাদক সেবনে বাধা দেয়ায় বেদম মারধর করেছে।

এলাকাবাসী বলেন, এই মারামারি সূত্রপাত ঘটে মাদক সেবন করা নিয়ে, চিরঞ্জিত ওরফে (বান্টি) এর ঘর আর রাধারানীর ঘর পাশাপাশি সম্পর্কে তারা কাকি ও দেবরের ছেলে, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল বান্টি ও বাড়িতে বহিরাগত লোক নিয়ে এসে তার ঘরে মাদক খেতো। তার সহযোগিতায় ছিল তার চাচা সঞ্জয় বিশ্বাস (৪৫)।
রাধারানী বলেন, আমরা বান্টি কে অনেক বার নিষেধ করেছি সেটা সে কর্ণপাত করে না
আরো আমাদের উপর ক্ষিপ্ত হয়।

তিনি আরো বলেন, এর আগে আমাকে তিন চার বার মারধর করেছে, এই বান্টি সেটা স্থানীয় লোকজন থেকে মীমাংসা করে দিয়েছে।
কিন্তু এই মাদক সেবনকারী বান্টি ও তার সহোযগী সঞ্জয় স্থানীয় মাতুব্বারদের অমান্য করে বার বার তাদের তান্ডব বার বার চালাচ্ছে।
এরপর রাধারানীর ছেলে সম্রাট বলেন, এই বান্টি কে পুলিশে অনেক বার মাদক সেবন করা কালে ধরার জন্য চেস্টা করেছে, কিন্তু সে সঞ্জয়ের সহযোগিতায় কৌশলে পালিয়ে গিয়েছে।
সম্রাট আরো বলেন, এই চিরঞ্জিত (ওরফে) বান্টি কে তার পরিবারের লোক এর আগে যশোর মাদক নিরাময় কেন্দ্রে ৬/ মাস রেখেছিলো কিন্তু সে সুস্থ হয় নাই, তার ঘরে ইচ্ছামত সাউন্ড বক্স বাজিয়ে সারারাত গান চালায় ও মাদক সেবন করে কিছু বললে বিশ্রী ভাষায় গালিগালাজ করে মারতে আসে।
সম্রাট জানান, সর্বশেষ গত ১২/৮/২০২০ তারিখ : রাত ৮ টার দিকে চিরঞ্জিত ও তার সাথে থাকা ৩/৪/ জন লোক তার উঠানের উপর বসে মাদক সেবন করতে থাকে তখন আমার মা তাদের এখান থেকে চলে যেতে বলে, এসময় চিরঞ্জিত সঞ্জয় ক্ষিপ্ত হয়ে আমার মায়ের উপর আক্রমণ করে। তার সহযোগিতায় ছিলো চায়না বিশ্বাস। এরা মিলে আমার মাকে বেদম মারপিট করে তখন আমি তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইলের লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ