মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেফতার

নড়াইলের পল্লীতে মাকে খুনের ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের হাতুড়ি পেটায় মায়ের করুন মৃত্যুর ঘটনার হোতা সেই পাষন্ড ছেলেকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
আটক সাব্বির (২৫) জেলার মঙ্গলহাটা গ্রামের নির্মান শ্রমিক আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

রোববার অভিযান চালিয়ে লোহাগড়া থানার এসআই অনিল মুখার্জি তাকে মঙ্গলহাটা এলাকা থেকে আটক করে।

জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক মোল্যার মানসিক ভারসাম্যহীন ছেলে সাব্বির মোল্যার সাথে পারিবারিক বিষয় নিয়ে গত ১৪ জুলাই মা আসমা বেগম ওরফে চম্পা (৪৬)’র মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে সাব্বির অতর্কিত ভাবে হাতুড়ি দিয়ে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইলের লোহাগড়া হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের অপর ছেলে কায়েম মোল্যা বাদী হয়ে সাব্বিরের নামে নড়াইলের লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আসামী সাব্বিরকে আটক করে আদালতে প্রেরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি