সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নড়াইলের কালিয়ায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের চিত্রা নদীর ওপর নির্মিত কলাবাড়িয়া সেতুটির মাঝখানে ভেঙ্গে পড়েছে। যে কারণে ওই সেতুর ওপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সেতুটি ভেঙ্গে পড়ায় গত এক সপ্তাহ যাবত কালিয়ার সাথে গোপালগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীসহ সকল মহল মারাত্মক সমস্যার সম্মূখীন হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলীর অফিস সুত্রে জানা গেছে, বিগত ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে কালিয়া তথা নড়াইলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য কালিয়া-গোপালগঞ্জ সড়কের কলাবাড়িয়া নামক স্থানে চিত্রা নদীর ওপর সেতুটি নির্মাণ করে স্থানীয় প্রকৌশল বিভাগ।

সেতুটি নির্মাণের পর থেকে সংস্কারে উদ্যোগ নেয়া হয়নি।

অপরদিকে ভারীযান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হয়নি।

বয়সের ভারে জীর্ণ হয়ে পড়া সেতুটির ওপর দিয়ে বালু বোঝাই একটি ট্রাক যওয়ার সময় সেতুটিতে বড় ধরনের ফাঁটল দেখা দেয়। কিন্তু স্থানীয় প্রশাসন সেটিকে আমলে না নেয়ায় এবং ওইসব ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় জাতীয় শোক দিবসের দিনে সেতুটির একটি অংশ নদীতে ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সেতুটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে গোপালগঞ্জের সঙ্গে কালিয়া ও নড়াইলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ মারাত্মক সমস্যা ও দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা প্রকৌশলী মো.আবু বকর ছিদ্দিক বলেন, ‘বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ‘সেতুটি ভেঙ্গে পড়ার খবর পেয়ে বড়ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’

নড়াইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার বলেন, ‘নদীর ওই স্থানটিতে নতুন সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক