পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের অসুস্থ্য বড় ভাইকে হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়


দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের বড় ভাই চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম হঠ্যাৎ গুরুতর অসুস্থ হওয়ায় হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের বড় ভাই চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম মঙ্গলবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে সকালে সিবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ৫৭ বছর বয়সী গোলাম আজমের শারিরীক অবস্থা দেখে তাকে ঢাকার সিএমএইচের রেফার করেন।
তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন


