বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাসপোর্ট গার্ল খুলনার কাজী আসমা আজমেরীর বাংলাদেশি সবুজ পাসপোর্টে ১৩০ দেশ ভ্রমণ

কাজী আসমা আজমেরী জন্মগ্রহণ করেছেন খুলনা শহরে। কাজীবাড়ির মেয়ে আজরেমী বড় হয়েছেন শহরের দোলখোলা কাজীবাড়িতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করেছেন খুলনায়। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকায় ও বিদেশে।

সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যের শুরুতে একা একাই প্রথম বিদেশ ভ্রমণ করেন নেপালে। সেই প্রথম বিদেশ ভ্রমণে আছে তার নানা তিক্ত অভিজ্ঞতা।
এরপর বাংলাদেশি সবুজ পাসপোর্টে একে একে গত ১৮ মে ২০২২ এর মধ্যে বিশ্বের ১৩০টি দেশ ভ্রমণ সম্পন্ন করেছেন।

বিশ্বের এই ১৩০টি দেশ দেশ ভ্রমণ করতে সময় লেগেছে মাত্র ১৩ বছর।

কাজী আসমা আজমেরী এখন বিশ্বে পাসপোর্ট গার্ল নামে পরিচিত লাভ করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্রান্ডিং করছেন। আন্তর্জাতিক মহলে তাকে পাসপোর্ট গার্ল হিসেবে আখ্যায়িত ও সম্মোধন করেছেন জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বাম কি মুন।

তিনি শুধু একজন বিশ্বভ্রমণকারি নয়। তিনি একজন চেঞ্জ মেকার ও মোটিভেশন স্পিকার।

আজমেরী এ পর্যন্ত বিশ্বের ৬৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ হাজার শিক্ষার্থীকে তার ভ্রমণের গল্প ও অভিজ্ঞতা শুনিয়েছেন। তিনি বাংলাদেশি সবুজ পাসপোর্টে বিশ্ব ভ্রমণের মাধ্যমে নারীর প্রতি বৈষম্য বিলোপ। নারী অধিকার প্রতিষ্ঠা এবং পাসপোর্ট বৈষম্য দূরীকরণে কাজ করছেন নিরন্তর।

তিনি তার এই ভ্রমণের অনুপ্রেরণামূলক গল্প ও বাংলাদেশি পাসপোর্টে ব্যান্ডিং করার চেষ্টায় চলেছেন অবিরাম।

‘ট্রাভেলিং ইস ফর ওয়েইট লার্ন’-শীর্ষক আদর্শকে ধারণ করে খুলনা শহরের রায়পাড়ায় পৈতৃক বাড়িতে গড়ে তুলেছেন একটি লাইব্রেরি। সেখানে আছে দেশি-বিদেশি বহু বই।

ভ্রমণের মাধ্যমে তিনি পরিবেশ পরিবর্তনে সচেতনতার ভূমিকা পালন করছেন। তাঁর ১০০তম ভ্রমণের দেশ তুর্কিমিনিস্তান থেকে তিনি প্রতিটি দেশে গেলে একটি করে অন্তত গাছ রোপন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন ও দায়িত্ববান পর্যটক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ব ভ্রমণকারী হিসেবে তাকে ইন্ডিয়ার কুইন গ্রণ্ড লিডারশিপ অ্যাওয়ার্ড শান্তির বার্তাবাহী বিশ্ব ভ্রমণকারীনী’ উপাধি দেয়া হয়েছে। ইন্ডিয়ার ক্রেজি tales নামক একটি নারী সংগঠন থেকে যেখানে ১৩০ জন নারীর সাথেনারী ট্রাভেল ইনফ্লেকশন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন।

এছাড়া বিবিসি, ভয়েস অফ আমেরিকা, চায়না রেডিও, সুইডেন রেডিও, ব্রায়ান টু, Lebanon TV, Duma Radio সহ পৃথিবীর বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন। এসব কাজে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের ভ্রমণ পিপাসু ও নারীদের ট্রাভেলস star ও পাসপোর্ট গার্ল হিসেবে পরিচিতি লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান