রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাস-পারমিটের দাবিতে শ্যামনগরের সুন্দরবন উপকূলে মানববন্ধন ও জেলে সমাবেশ

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলে মানববন্ধন ও জেলে সমাবেশ থেকে জঙ্গলে কাকড়া আহরণ মৌসুমে পাস-পারমিটের দাবি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাধারণ জেলেদের আহবানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও জেলে সমাবেশে সভাপতিত্ব করেন ছবেদ আলী গাজী।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আবিয়ার গাজী, শেফালী বিবি, নজরুল গাজী, নুরুল আমিন মোড়ল, শহীদুল গাজী, সিরাজুল গাজী, শরীফুল ইসলাম, দিদার বক্স, শাহ পরাণ, রুবেল হোসেন, মহিবুল্লাহ, ইয়াসিন বিল্লাহ, জুলফিাকার গাজী প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জীবন ও জীবিকার সমন্বয়ের কথা বলছেন, তখন কেউ কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে জেলে পেশা ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। অথচ এই মৌসুমে ঠিকই সুন্দরবনের ভারত পাড়ে জেলেরা কাকড়া আহরণ করছে।

তিনি অবিলম্বে জেলেদের কাকড়া আহরণ মৌসুমে পাস পারমিট চালু করার দাবি জানান।

মুখে মাস্ক বেঁধে শারীরিক দূরত্বে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন ও জেলে সমাবেশে উপকুলের মানুষরা জেলে বনজীবীদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আহবান জানান।

বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকুলের মানুষ করোনা পরিস্থিতি সাথে বুলবুল সুপার সাইক্লোন আম্পান উপদ্রুত হয়ে চরম দুর্দশায় পড়ে। এরসাথে কাকড়া আহরণের ভরা মৌসুমে জেলেদের পাস-পারমিট বন্ধ করায় জেলেরা মানবেতর জীবন যাপন করছে। ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার কারণে তাদের সাথে তাদের পরিবারগুলো পড়েছে খাদ্যাভাবে।

জেলে শাহজালাল গাজী জানান, সুন্দরবনের উত্তরাধিকার বনজীবী জেলেদের অধিকারহরণ করে সুন্দরবনে পাস পারমিট বন্ধ করা হয়েছে। জেলেদের জীবিকায় কালো হাত ঢোকানো হয়েছে। অথচ বনবিভাগকে ম্যানেজ করে ঠিকই অসাধু জেলে নামধারীরা জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে।

জেলে আকবর মোড়ল বলেন, সুন্দরবনে কাকড়া আহরণ মৌসুমে পাস-পারমিটের দাবি অত্যন্ত ন্যায় সঙ্গত। অথচ জেলেরা যখন তার জল ও জালের কথা বলছে তখন বন বিভাগ হুমকি ধামকি দিয়ে তাদের কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে।

মানববন্ধন ও জেলে সমাবেশে সংহতি প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ সুমন, মহিউদ্দিন মাহমুদ, আশিকউজ্জামান সবুজ, জালাল হোসেন, আব্দুর রহমান, রাজু হোসেন, সেলিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, আবু রেহান, মোমিন হোসেন।

ছাত্রনেতৃবৃন্দ বলেন, কেউ কেউ অসাধুদের পক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন ও জেলে সমাবেশ বাধা দেয়ার চেষ্টা করে। চেষ্টা করে সাধারণ জেলেদের ঐক্যকে বিভাজিত করারও চেষ্টা করে।

তারা বলেন, সাধারণ মানুষের ঐক্যকে যারাই বিভাজিত করার চেষ্টা করবে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের অপকর্মকে সাধারণ মানুষের মধ্যে উন্মুক্ত করে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”