বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল আগারওয়াল

এক সপ্তাহ আগেই কালো পোশাকে মেটারনিটি ফটোশুটে নেটদুনিয়ায় সাড়া ফেলেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। তার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই বোঝা যায়- গর্ভাবস্থার সময়টুকু বেশ উপভোগ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) পুত্র সন্তানের জন্ম দিলেন এই নায়িকা।

প্রথমবার মা হলেন কাজল আগারওয়াল।

প্রথম থেকেই আগত সন্তানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। অবশেষে তার কোল আলো করে এলো এক ফুটফুটে সন্তান। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দ আর ব্যস্ততা তুঙ্গে। জানা গেছে, মা ও সন্তান দুইজনই সুস্থ আছে।

চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল।

এর আগে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগারওয়াল এবং গৌতম কিচলু। সম্প্রতি গৌতমকে নিয়ে আবেগঘন পোস্ট লিখেছিলেন এই নায়িকা। সেখানে সবসময় তার পাশে থাকার জন্য গৌতমকে ধন্যবাদ জানান তিনি।

তিনি লিখেছিলেন- কীভাবে প্রতি মুহূর্তে তাকে আগলে রেখেছেন তার স্বামী। তাঁর সবসময় খেয়াল রেখেছেন।
এদিকে, আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কাজলের ছবি ‘আচার্য’। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়িকাকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়