শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার শিক্ষক

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লেখায় গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুল্লাহ আল আমিন নামের এক মাদ্রাসাশিক্ষক।

বৃহস্পতিবার সকালে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের একটি দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আল আমিন উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ জানান, গতকাল ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন। তিনি মূলত কওমি এবং হেফাজতে ইসলামপন্থি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্থানীয় মসজিদের খতিব।

গত ২৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট করেন আব্দুল্লাহ। ওই কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকে। কমেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর