শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেশাগত দক্ষতা বৃদ্ধি করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখুন — পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, গবেষণার মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির দ্বারা টেকসই উন্নয়নে ভূমিকা রাখুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্লান দিয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয় নদী ভাঙন রোধে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি প্রকল্প নিচ্ছে। আপনারা সঠিকভাবে নদী সমীক্ষা করবেন। নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী শুকিয়ে যাচ্ছে। রুটিন কাজ নয়, সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশের জন্য কাজ করবেন।

৭ই জুন রাজধানীর সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপমন্ত্রী একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী ডেল্টাপ্লান ২১০০ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে চলেছেন। ২০১৯ সালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছিলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে শেখ হাসিনা শিক্ষকের ভূমিকা পালন করে চলেছেন’।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, নদী ড্রেজিংসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের দায়িত্ব বেশি মাঠ প্রযায়ের কর্মকর্তাদের। কাজেই সঠিকভাবে দায়িত্ব পালন করুন। তিনি বলেন, এখন থেকে স্থায়ী প্রকল্প নিতে সুদূরপ্রসারী চিন্তাভাবনা দরকার। যথাযথ দায়িত্ব পালন করলে কোনো কাজই বাধা নয়। তিনি আরো বলেন, আগে প্রতিবছর হাজার হাজার ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হতো। গত ১৩ বছর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার আসার পর নদী ভাঙন কমে এসেছে। এজন্য দীর্ঘ ও মধ্যম মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে আর কেউ গৃহহারা না হন।

সিইজিআইএস এর কাজের প্রশংসা করে উপমন্ত্রী বলেন, আপনাদের গবেষণা কাজ অনেক সুফল দিচ্ছে। আন্তর্জাতিক সুনাম বয়ে আনছেন। আরো ভালো করে কাজ করতে হবে।

এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান, কর্মকর্তা ও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মাইনুল হক সরকার, মাহমুদুল হাসান, সাজ্জাত হাসান, মজিবুল হক, সারাফাজ ওয়াজেদ, দিলরুবা আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী