বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতারকের জালে রিমি সেন, খুইয়েছেন ৪ কোটি রুপি

আর্থিক প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। তিনি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার রৌণক যতীন ভ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ রুপি প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন।

বিনিয়োগের নাম করে ঠকানো হয়েছে দাবি করে রিমি বলেন, তিন বছর আগে আন্ধেরির এক জিমে তার সঙ্গে যতীন ভ্যাস নামে ওই প্রতারকের আলাপ হয়। তার কিছু দিন পরে ভ্যাস রিমিকে তার একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেন।

প্রতিশ্রুতি দেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভ আসবে সেই বিনিয়োগে। নিজের প্রযোজনা সংস্থার টাকায় ওই বিনিয়োগ করেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, লাভের কোনও টাকাই পাননি তিনি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও।

অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যতীন ভ্যাসের কাছ থেকে কোন টাকা ফেরত পাননি রিমি। একাধিকবার তাকে কল করলেও অভিনেত্রীর ফোনকল উপেক্ষা করতে থাকেন ওই প্রতারক। এরপরই ফোন বন্ধ আসে। এতে রিমির বুঝতে বাকি থাকে না, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যতীন মূলত একজন প্রতারক।

সেটা বুঝতে পেরেই আইনের আশ্রয় নেন রিমি। পুলিশ যতীনকে ধরতে অভিযান চালাচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস