বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবেশী চাচার বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাছেল বেপারী (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাছেল ভিকটিম শিশুর প্রতিবেশী চাচা। শিশুটির পরিবারের অভিযোগ, এ ঘটনায় মামলা না করে স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য জবেদ শেখ।

রাছেল বেপারী উপজেলা মোক্তারের চর ইউনিয়নের মুলপাড়া শের আলী মাদবর কান্দি গ্রামের রফিক বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার শিশুটিকে ভয় দেখিয়ে রাছেল ধর্ষণ করে। সর্বশেষ গত মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করা হয়। এদিন রাতে ভিকটিমের পরিবার বিষয়টি বুঝতে পারে। পরের দিন বুধবার শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভিকটিম শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে ছোট। কয়েকদিন ধরেই রাতে পড়তে বসলে পা সোজা করে বসে ঠিক মত বসতে পারে না। আমি জানতে চাইলে সে বলে আমাকে মারবা নাতো। আমার মাথায় হাত দিয়ে বল আমার গলা কাটবা না।

আমি তখন ঘাবড়ে যাই। বলি বল কি হয়েছে। তারপর ও বলে রাছেল কাকা আমাকে বলেছে সে যা করছে তা বললে আমার গলা কেটে ফেলবা তুমি। পরে সে সব কিছুই খুলে বলে। আমি ঘটনা শুনি সাথে সাথে হাসপাতালে নিয়ে আসি।

আমার মেয়ে আমাকে বলেছে রাসেল সুযোগ পেলেই তাকে ধর্ষণ করত। ’

শিশুটির দাদা বলেন, ‘এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মেম্বার জাবেদ শেখ, আবুল হোসেন মোল্লা ও সবুজ খানসহ বেশ কয়েকজন আমার কাছে এসে স্থানীয়ভাবে মীমাংসা করবে বলে জানিয়েছে। বলা হয়েছে- এটা নিয়ে কোথাও যাওয়া লাগবে না। গিয়ে কোন লাভও হবে না বলেও তারা জানিয়েছে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মোক্তারের চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ শেখ। তিনি বলেন, ‘আমি এটার জন্য সব কিছু করবো। দ্রুতই থানায় পাঠাবো। তারা যা করার করবে আমি তাদের পাশে আছি।

নড়িয়া থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পায়নি। তবে লোক মারফত ঘটনাটি জেনেছি। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করব। ’

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল