বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিতে রোনালদোর বিপক্ষে প্রীতি ম্যাচ

প্রতি সেকেন্ডে মেসি-এমবাপ্পেদের পকেটে ঢুকবে ২ লাখ ৮ হাজার টাকা!

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। তারপরও তিনি মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির।

আগামী বৃহস্পতিবার মেসির দল প্যারিস সেন্ট জ্যার্মেই (পিএসজি) খেলবে আল নাসের এবং আল হিলালের মিলিত একটি দলের বিপক্ষে। ।

আর এই খেলার জন্য পিএসজি পাবে বিশাল অঙ্কের অর্থ।

রোনালদোদের মিলিত একাদশের বিপক্ষে খেলতে আসার জন্য পিএসজি পাবে ১০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি সেকেন্ডে এই ম্যাচের মূল্য ২ লাখ ৮ হাজার ৬০০ টাকারও বেশি।

ফ্রান্সের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই বিশাল পরিমাণের অর্থ দেওয়া হবে পিএসজিকে।

যা ক্লাবের আয় অনেকটাই বাড়িয়ে দেবে। গত বছর ৩৭০ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় ৪১৬৯ কোটি ৯৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল ক্লাবের। এ বছরও ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই কারণে এই বিরাট আয় কিছুটা হলেও স্বস্তি দেবে পিএসজি-কে।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন মেসি এবং রোনালদো। আল নাসের দলের অধিনায়ক করা হয়েছে রোনালদোকে। তিনি বৃহস্পতিবার সম্মিলিত একাদশেরও অধিনায়ক হবেন। আল নাসের দলের হয়ে এখনও খেলতে নামেননি রোনালদো। তার আগেই এই সম্মিলিত একাদশের হয়ে খেলে ফেলবেন তিনি।

আল নাসেরের হয়ে রবিবার অভিষেক হতে পারে রোনালদোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় দু’ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। । আল নাসেরে এসে সেই কারণে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

অন্যদিকে, বিশ্বকাপ জিতে ছুটি কাটিয়ে পিএসজি-তে যোগ দিয়েছেন মেসি। প্যারিসের ক্লাবের হয়ে ম্যাচও খেলেছেন তিনি। মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়ে গেছে। তিনি নিজেই জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। যদিও আর্জেন্টিনার হয়ে আরও কিছু ম্যাচ খেলতে চান তিনি। বিশ্বকাপে ৭টি গোল করেন মেসি। এরপর আর্জেন্টিনা ফিরে ছুটি কাটান মেসি। দুই সপ্তাহের জন্য ক্লাবের থেকে ছুটি নিয়েছিলেন তিনি। দলে ফিরে দু’টি ম্যাচ খেলেছেন মেসি। এবার সকলের চোখ আরও একবার মেসি বনাম রোনালদো লড়াই দেখার জন্য। সূত্র: বিসকার, লেকিপ, গেটফুটবল নিউজ ফ্রান্স, বিইন স্পোর্টস

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন