বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি

দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সাতক্ষীরা উন্নয়ন ফোরাম’। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক।

মানববন্ধনে বক্তারা প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে, তখনই গাত্রদাহ শুরু হয়েছে প্রথম আলোর। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো জেনে বুঝেই এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এড. আব্দুস সুবহান মুকুল বলেন, ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবহেলিত এই জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তা কখনোই সফল হতে দেওয়া হবে না।

মাওলানা হাবিবুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নাম ব্যবহার করে যে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তা সাতক্ষীরার মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহŸায়ক আরাফাত হোসেন বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পরেও প্রথম আলো সাতক্ষীরার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে যে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই পত্রিকাটি প্রতিবার ই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশ করে আসল চরিত্র উন্মোচন করেছে।

মানববন্ধনে সাতক্ষীরার উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, তা হলো- একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি বিমানবন্দর নির্মাণ, কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন- সাতক্ষীরার উন্নয়ন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সংবাদমাধ্যমকে সত্য তথ্য পরিবেশন করতে হবে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাতক্ষীরার উন্নয়ন কোন ব্যক্তিগত দাবি নয়, এটি একটি জাতীয় দাবী। তাই বিভ্রান্তিকর সংবাদ দিয়ে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ