হেফাজতে ইসলাম সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন


হেফাজতে ইসলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগর লেক ভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
সাতক্ষীরার পাটকেলঘাটা জামিয়া আরাবিয়া সিদ্দীকিয়া কাওমিয়ার মুহতামিম মুফতি মনিরুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি বশির উল্লাহ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন,ঢাকা মারকাযু ফয়াজিল কুরআন আল ইসলাম এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মুরতাজা হাসান ফয়েজী, মারকাযুল উলুম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহয়া।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজুল কুরআন সালেহ আহমদ তাকরীম।
সভায় সাতক্ষীরা জেলা ও থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি ও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বকে ইসলামের আদর্শ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন


