শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাদের শুভেচ্ছা জানান।

তিনি করোনাভাইরাস মহামারি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা কোভিড -১৯ মহামারী চলাকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান।

বিশেষ করে তিনি সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যদের করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারীকালীন রোগীদের জরুরি স্থানান্তরসহ মানবিক কাজের জন্য নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে সব পদক্ষেপ নিয়েছে।

শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে ফোর্সেস গোল ২০৩০ এর সাথে তাল মিলিয়ে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকীকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিন বাহিনীর প্রধানরা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১২ বছরে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অগ্রগতি ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: ইউএনবি

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…