শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলংকমুক্ত করেছেন’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড.মো: মুরাদ হাসান, এমপি বলেন; আগস্ট বাঙ্গালী জাতির জন্য অভিশপ্ত মাস; পচাত্তরের পনের আগস্ট ইতিহাসের মহানায়ক জাতির মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যকান্ড বাঙ্গালি জাতির কপালে কলংকের কালিমা একে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা,মানবতার জননি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় বিচার করে জাতিকে কলংকমুক্ত করেছেন।

স্বাধীনতার মহান স্থপতী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্র’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন; বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ, জাতিকে দিয়েছিলেন মুক্তির স্বাধ। বঙ্গবন্ধুর সাড়েতিন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৯দশমিক ৪। দেশের অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দাড়িয়েছিল। এটাইকি তার অপরাধ ? এর জন্যইকি এ হত্যাকান্ড ? খুনিচক্র বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের সমৃদ্ধি সহ্য করতে পারেনি; তাই দেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল।

ডা.মুরাদ আরও বলেন; পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে কিন্তু তা কখনই পরিবারকে আঘাত করেনি। বঙ্গবন্ধু প্রায় দশ মাস পাকিস্তানের জেলে ছিলেন,সেখানে তাকে হত্যা করতে পারেনি। পনের আগস্ট হত্যাকান্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিল একটি রাষ্ট্রের অগ্রযাত্রা,একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। এই হত্যকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সকল অর্জনকে ধ্বংস করতে চেয়েছিল।

খুনি জিয়া পরিবার দেশের সকল অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।

পরে সাম্প্রতি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বরিশালের ঘটনা সর্ম্পকে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন; বরিশালের ঘটনা দুখ:জনক অনাকাঙ্খিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপুর্ণ অংশ; সরকারের সাথে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকেব। সবাইকে ভেবে চিন্তে চলার আহবান জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি’র জন্য রাজনীতি নয়; তাদের জন্য হত্যা লুট,জঙ্গিবাদের পৃষ্টপোষকতা।

ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ; সচিব, মোঃ মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসিসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

তথ্যবিবরণী-পিআইডি।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল