শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীদের ভোটার করার উদ্যোগ, দুবাই যাচ্ছেন ইসি কর্মকর্তারা

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার চিন্তা অনেক আগের হলেও এতদিন কোনো অগ্রগতি হয়নি এই উদ্যোগের। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর আলোর মুখ দেখতে যাচ্ছে উদ্যোগটি। এ ক্ষেত্রে প্রাধান্য দেয়ো হতে পারে রেমিট্যান্স যোদ্ধাদের। প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নিয়েছে কমিশন।

জানা গেছে, প্রবাসীদের ভোটার করতে শিগগিরই দুবাই যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। অগ্রবর্তী দল হিসেবে ১৮ মে দুবাই যাবে কারিগরি টিম। এরপর ২৬ মে প্রশাসনিক দলের সদস্যরা যাবেন বলে নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ইসির জাতীয় নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুবাইয়ে যন্ত্রপাতি স্থাপন, তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হবে। এরপরই স্মার্ট কার্ড দেওয়া হবে।

আমিরাতে এ কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে পর্যায়ক্রমে রেমিট্যান্স প্রবাহের আধিক্য বিবেচনায় বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত দেশগুলোতেও এ কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এর আগে কয়েক দফা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তেমন অগ্রগতি হয়নি। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ফের উদ্যোগটি নেওয়া হয়। এ কার্যক্রমের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই উদ্যোগের প্রথম ধাপে আরব আমিরাত যাচ্ছে ইসির একটি দল।

জানা গেছে নির্বাচন কমিশন এই উদ্যোগ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর এবং জনশক্তি রফতানিকারকদের সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

সূত্র জানায়, প্রবাসীদের ভোটার করতে দূতাবাসের সহযোগিতায় ইসির কর্মকর্তারা তথ্য সংগ্রহ করে বাংলাদেশে যাচাই-বাছাই করবেন। এরপরই প্রবাসীদের ভোটার করা হবে। মিলবে স্মার্ট কার্ডও।

দুবাইয়ে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে পর্যায়ক্রমে অন্য দেশেও চালু করা হবে। এ ক্ষেত্রে রেমিট্যান্স যোদ্ধাদের প্রাধান্য দিয়ে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে বেছে নেওয়া হতে পারে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ছয় দেশ থেকে সাড়ে ৩ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের আবেদন করেছেন। তার মধ্যে মালয়েশিয়ায় প্রায় ৪০০, সৌদি আরবে ১ হাজার ৩০০, সিঙ্গাপুরে ২৬৬, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৪০, যুক্তরাজ্যের ৭৭৪ ও মালদ্বীপের ৩৬ জনের আবেদন রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ ২২ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিশ্বের ১৫৭টি দেশে প্রায় কোটির ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন।
সূত্র: ঢাকাটাইমস

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী