রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম মহিদুল হকের ৭ম মৃত্যুবার্ষীকি পালন

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর অত্যান্ত আস্থাভাজন প্রয়াত এম মহিদুল হকের নিজ গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদ পুরে সোমবার ৭ম মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তান, সাতক্ষীরা বাসীর গর্ব প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার বিয়োগ চিরদিন অম্লান হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তার শুণ্যতা অপুরনীয়। মুক্তি যুদ্ধে তার বীরত্ব গাঁথা বিরল অবদান এই জাতির জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন তার সহধর্মিণী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য এস এম শওকাত আলী, সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, পৌর আওয়ামীলীগের খন্দকার আরিফ হাসান প্রিন্স, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকবুল হোসেন, শিক্ষক রোকনুজ্জামান লাভলু ,হযরত আলী সহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ভালুকা চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের মুসুল্লিগন ও স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্ব স্থরের লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ভালুকা চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোঃ মহিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি