রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইউএনওর মতবিনিময়

ফকিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান প্রেস ব্রিফিং এবং মতবিনিময় করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসে বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেস ব্রিফিং ও মতবিনিময়ের এ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের প্রতিপাদ্য বিষয় ছিল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে। উপজেলা নির্বাহি অফিসার প্রেস ব্রিফিংয়ে বলেন “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম চলমান। সারা দেশের ন্যায় ফকিরহাট উপজেলার মোট ৩০ টি গৃহের বরাদ্দ হয়েছে। প্রতিটি গৃহের নির্মাণ কাজে ব্যয় বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। এতে একটি আধাপাকা ঘরের দুটি কক্ষ, উপরে রঙিন টিন, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি ইউটিলিটি স্পেস রয়েছে। যা ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক তদারকি ও সম্পৃক্ত রেখে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক উপ সচিব জনাব সাবিনা ইয়াসমিন সরেজমিন পরিদর্শন করেছেন। যা আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ ঘর সমূহ উদ্বোধন করবেন বলে তিনি জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজী ইয়াসিন, সহ-সভাপতি শেখ ওবায়েদ হাসান রনি, শেখ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল মনি, অর্থ সম্পাদক শেখ সৈয়দ আলী, সাংবাদিক মান্না দে,শেখ নাসির উদ্দিন, পি কে অলোক, এম জাকির হোসেন সহ ফকিরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ। এসময়ে ইউএনও মাদকের প্রতি জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে এবং বাল্য বিবাহ বন্ধ সহ ফকিরহাটের বিভিন্ন উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক