শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনিদের উপর ঈসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : অবৈধ দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা রক্ষা, মজলুম ফিলিস্তিনের প্রতি সমর্থনে কলারোয়া রিপোর্টার্স ক্লাব ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় কলারোয়া উপজেলা চত্বর হতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের সভাপতিত্বে ক্লাবের দফতর সম্পাদক আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় বক্তব্য পেশ করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী, আহলে হাদীস আন্দোলন নেতা মাস্টার মোঃ ফারুক হোসেন, কওমি আলেম মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফফর হোসেন পলাশ, বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক কোষাধ্যক্ষ সংবাদিক মোস্তফা হোসেন বাবলু, ক্রীড়া সাংস্কৃতি ও সাহিত্য বিষয় সম্পাদক আরিফুল হক চৌধুরী, কলারোয়া নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা রুহুল কুদ্দুস, লোহাকুড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেন, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মহিদুজ্জামান, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, লাঙ্গল ছাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন, লাঙ্গল বাজার মসজিদের ইমাম হাফেজ মোঃ জাকারিয়া, যুগীবাড়ি বাজার মসজিদের খতিব মাওলানা আজহার মাহমুদ, মাওলানা মামুন হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে, তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাসহ নারী-শিশু ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহবান জানান তারা। যদি হামলা বন্ধ না করা হয় তাহলে এর কড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারি করে এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক