সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের বাড়ল একাদশে ভর্তির সময়

করোনা মহামারী পরিস্থিতির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও বাড়ানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এনিয়ে তৃতীয় দফায় এই সময় বৃদ্ধি করা হল।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে দ্বিতীয় দফায় সেই সময় আরও দুই দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানায়, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দেয়া যাবে। তবে কোটা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রমাণ সনদপত্র দাখিল করে ভর্তি হতে হবে।

এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল ১৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন তারা সশরীরে হাজির হয়ে নিজ নিজ কলেজ ও মাদ্রাসায় ভর্তি হন। অনেকে সঙ্গে করে নিয়ে যান মা-বাবাসহ অভিভাবককে। এতে দীর্ঘ প্রায় ৬ মাস পর এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীর পদভারে মুখরিত হয়ে ওঠে।

এই স্তরে স্বাভাবিক ভর্তি কার্যক্রম হয়ে থাকে জুনের শেষের দিকে। আর ক্লাস শুরু হয় ১ জুলাই। সেই হিসাবে ভর্তিতেই বিলম্ব হয়েছে প্রায় তিন মাস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে ক্লাস শুরুর চিন্তা আছে সরকারের। সে লক্ষ্যে ১ অক্টোবর বাজারে বিক্রির জন্য ছাড়া হবে পাঠ্যবই।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক