মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়, জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে হবে: রিজভী

পরাজিত ফ্যাসিস্ট শক্তির অবশিষ্ট অংশ এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের প্রতিহত করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে জীবিত রাখতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজিত ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। একই সঙ্গে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আগামীতেও একই ধরনের অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামেরই বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি শহীদদের স্মরণকে শুধু নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শকে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক