শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গোপসাগরে দুই লাইটার জাহাজডুবি, ১৩ নাবিক নিখোঁজ

ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ‘আক্তার বানু’ ও ‘এমভি সিটি-১৪’ নামে দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেলে গমবোঝাই ‘আক্তার বানু’ এবং ভোরে চিনিবোঝাই ‘এমভি সিটি-১৪’ ডুবে যায়। আক্তার বানু জাহাজের ১৩ জন নাবিক শনিবার রাত ১১টা পর্যন্ত নিখোঁজ ছিলেন। অপর জাহাজটির ১২ নাবিককে আরেকটি জাহাজের নাবিকেরা উদ্ধার করেছেন।

‘এমভি সিটি-১৪’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে অশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ে জাহাজ দুটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের এবং জাহাজ দুটি উদ্ধারে নৌবাহিনী ও মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ৫ আগস্ট বঙ্গোপসাগরে ভাসানচর-১ বয়ার কাছে চিনিবোঝাই আরেকটি লাইটার জাহাজ এমভি আল নূর-১ ডুবে যায়।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল