শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্দরগুলোতে যাত্রীদের ফের করোনাভাইরাস পরীক্ষার সময় এসেছে’- শেখ হাসিনা

রবিবার (১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০”-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারি আবারও বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন ঘোষণা করেছে’

বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে আগত যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা পুনরায় চালু করার সময় এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০”-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “সময় আবার এসেছে, এখন থেকে বিদেশ থেকে আগতদের (করোনাভাইরাস) পরীক্ষা করা উচিত, তাদেরকে আলাদা করে রাখা উচিত, বিমানবন্দরসহ সব বন্দরে আগের মতো পদক্ষেপ নেয়া উচিত।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “বিদেশ থেকে যে কেউই আসবে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে,” যোগ করেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সময় নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, “কোভিড-১৯ এর প্রাথমিক পর্যায়ে সরকার দেশের জনগণকে এই মহামারির সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২১টি নির্দেশনা দিয়েছিল। কোভিড-১৯ মহামারি আবারও বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন ঘোষণা করেছে।”

“আমাদের সকলকে নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, যখনই আমরা জনসম্মুখে যাব মাস্ক ব্যবহার করব, নিজেকে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে”, যোগ করেন তিনি।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর ১ নভেম্বর ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’ শিরোনামে উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন বক্তব্য দেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন প্রশিক্ষিত সফল যুবক এবং পাঁচজন সফল যুব সংগঠকের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কারের (নগদ অর্থ, প্রশংসাপত্র ও ক্রেস্ট) হস্তান্তর করেন। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও খাম উন্মোচন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী