বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরফ গলার ইঙ্গিত নেই পুতিন-বাইডেন ফোনালাপে

ফোনে প্রায় এক ঘণ্টা কথা বললেন আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্ট। তবে ভ্লামিদির পুতিন ও জো বাইডেনের ফোনালাপে বরফ গলার ইঙ্গিত নেই।

বৃহস্পতিবার তাদের মধ্যে কথা হয়েছে বলে প্রথম জানায় হোয়াইট হাউস। কিছুক্ষণের মধ্যে ক্রেমলিনের তরফেও প্রেস বিবৃতি জারি হয়।

দুই পক্ষই জানিয়েছে, সব বিষয়ে সহমত না হলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে। নতুন বছরে ভিয়েনায় দুই প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক হবে বলেও এদিন স্থির হয়েছে।
রাশিয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আমেরিকা রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলি জারি করেছে, তা নিয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি ইউক্রেন প্রসঙ্গে দুই দেশের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সেনা প্রবেশ করলে তার ফল ভালো হবে না। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া নিষেধাজ্ঞা জারি করবে বলে হুমকি দিয়ে রেখেছে।

এ প্রসঙ্গে ক্রেমলিন জানিয়েছে, পুতিন বাইডেনকে জানিয়ে দিয়েছেন, আমেরিকা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে ফল ভালো হবে না। রাশিয়া আমেরিকার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দিলে আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য নষ্ট হবে। ফলে আমেরিকা ওই ধরনের কোনো পদক্ষেপ নেয়ার আগে যেন একাধিকবার চিন্তা করে।

ক্রেমলিন অবশ্য জানিয়েছে, এদিনের বৈঠকে বেশ কিছু গঠনমূলক আলোচনাও হয়েছে। দুই দেশের সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, অদূর ভবিষ্যতে তা দূর হবে বলেই মনে করছে তারা।

আমেরিকাও এদিনের বৈঠককে গঠনমূলক বলেই দাবি করেছে। তবে একইসঙ্গে হোয়াইট হাউস স্পষ্ট করে দিয়েছে যে, ইউক্রেন প্রসঙ্গে কোনোভাবেই তারা রাশিয়াকে আগ্রাসী হতে দেবে না। ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে এদিনও রাশিয়াকে সচেতন করেছে আমেরিকা। সেনা না সরলে এবং রাশিয়া ইউক্রেনে সেনা পাঠালে আমেরিকা যে কঠিন পদক্ষেপ নেবে, তা এদিনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নতুন বছরের গোড়ার দিকে ভিয়েনায় দুই দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি বৈঠকে বসবেন বলে এদিন স্থির হয়েছে। তবে কবে সেই বৈঠক হবে, তা এখনো জানা যায়নি।

সূত্র: ডয়েচে ভেলে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা