শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের হস্তক্ষেপ উচিত নয়: প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি

বাংলাদেশের জনগণ তাদের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে, এক্ষেত্রে অন্য দেশের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী।

রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নির্বাচন এবং গণতন্ত্র : দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ’ শীর্ষক আইডিডিবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গৌতম লাহিড়ী বলেন, ভারতের নির্বাচনে পরাজিত প্রার্থীরা অসন্তুষ্ট হন, কিন্তু কেউ নির্বাচন বয়কট করে না। সেখানে এমন কোনো প্রধানমন্ত্রী নেই, যিনি নির্বাচনে পরাজিত হননি। সেখানে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করে থাকে। সেখানে নির্বাচনকালীন সরকার কিংবা সেনাসমর্থিত সরকারের কোনো প্রয়োজন হয় না। ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকলেও সেখানে প্রশ্নাতীত নির্বাচন ব্যবস্থা নিশ্চিত হয়নি। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনি বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কোনো দেশের হস্তক্ষেপ করা উচিত নয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে ১৯৬২ সাল থেকে সামরিক শাসন চলছে। সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না থাকলেও ওই দেশে বিশ্বের পরাশক্তিরা মিলিয়ন-বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। অথচ ওইসব দেশের গণতন্ত্রের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। বাংলাদেশে জেনারেল জিয়াউর রহমান নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে হ্যাঁ-না ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। অথচ ওই সময় ভোটকেন্দ্রে না ভোটের বাক্স সরবরাহ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম, ভারতীয় দৈনিক জাগরণের কূটনৈতিক বিষয়ক প্রতিবেদক জে প্রকাশ রঞ্জন, টাইমস নাও টিভির কনসাল্টিং সম্পাদক সৃঞ্জয় চৌধুরী ও ভারতীয় সাংবাদিক নন্দিতা রয় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ