শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে স্বাধীনতা ৫০ বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। আজ আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ১২শ’ নেতাকর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন। এমন একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে দেশ এখন উচ্ছৃঙ্খল ব্যবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ৫০ বছর পরে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এখানে শপথ নিয়েছি, ৫০ বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জণগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করবো এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।’

এ সময় তার সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু