বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : আলেম-উলামা, দাঈ ও মুফাসসিরদের ঐক্যের প্ল্যাটফর্ম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের (সাতক্ষীরা সদর, শহর, কলারোয়া ও তালা) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকীকে সভাপতি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। মোট ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা রেজাউল করিম, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফী, সহকারী সেক্রেটারি মাওলানা ইমাম হাসান নাসেরী, অর্থ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা রুস্তম আলী তাওহীদি এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ জেলা জামায়াত ইসলামী আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. ওসমান গনী, জাতীয় কমিটির সদস্য মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ফারুকী, অধ্যাপক মাওলানা রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফী, মাওলানা ইমাম হাসান নাসেরী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা