শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বাগআঁচড়ায় সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

যশোরের শার্শার বাগআঁচড়ায় সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের বাড়িতে ডাকাতরা একটি সোনার চেইন ও নগদ আড়াই লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।

ঘটনাটি গটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাগআঁচড়া গ্রামে। এ ঘটনায় সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের বড় ছেলে আসাদুজ্জামান মিঠু বাগআঁচড়া আইসি পুলিশ কেন্দ্রে একটি অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।

বাগআঁড়ার সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, সোমবার সন্ধায় তার স্বামী তোফাজ্জেল হোসেন তাইজেল, বড় ছেলে আসাদুজ্জামান মিঠু ও ছোট ছেলে কামারুজ্জামান টিপু বাড়িতে ছিলেন না। তারা ব্যবসার কাজে বাগআঁচড়া বাজারে ছিলেন। এমন সময় বাহিরে থেকে দুইজন ডাকাত মুখে কালো কাপড় বেধে ঘরে ঢুকে। এ সময় ডাকাতরা সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের গলা টিপে ধরে এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। তখন বাড়ির শিশুরা ভয়ে চিৎকার করে। এরপর ডাকাতরা অন্য ঘরে ঢুকে কামরুজ্জামানের স্ত্রী তহুরা খাতুনকে বেদম ভাবে মারপিট করে আলমারি থেকে নগদ আড়াই লক্ষ টাকা লুট করে ডাকাতরা। এ সময় রাবেয়া খাতুনসহ পরিবারের সদস্যরা আত্মচিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

ঐ রাতেই সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের বড় ছেলে বাগআঁচড়া আইসি পুলিশ কেন্দ্রে একটি অভিযোগ করেন।

জানা গেছে, এ ঘটনায় পুলিশ এখনও ডাকাতির সোনার চেইন ও টাকা উদ্ধার করতে পারেনি। আটক হয়নি কোন ডাকাত দলের সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁচড়া আইস পুলিশ কেন্দ্রের এসআই আনোয়ার আজিম বলেন, তিনি ও আই সি যশোরে ভোটের ডিউটিতে আছেন। এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক